ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 10:52 AM
সর্বশেষ আপডেট: Thursday, 13 November, 2025, 1:41 PM

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ

বরগুনার সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজার শেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। 

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এ সময় এক ব্যক্তি পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

এ সময় ভিডিও ফুটেজে একজন আরেকজনকে বলতে শোনা যায়, ‘দে’। তখন আরেকজন পেট্রল বোমায় অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে। এরপর ভিডিওতে আবার বলতে শোনা যায়, ‘চল চল’।  

এ ঘটনার ভিডিওটি ফুটেজ ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবরটি আমরা শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এসে এরকম নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না। তবে বরগুনা সদর থানার পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status