|
দামুড়হুদার হাউলি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী পথসভা
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদার হাউলি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী পথসভা আজ বুধবার বিকাল সাড়ে ৩টার সময় হাউলি ইউনিয়ন এর জয়রামপুর চৌধুরীপাড়া ইদগাহ ময়দান ০১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আক্কাস আলী সভাপতিত্বে উক্ত পথে সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি চুয়াডাঙ্গা ০২ আসনের বিএনপির কান্ডারী দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন জনাব মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন ২০২৬ সালে যে আসন্ন ত্রিয়োদশ নির্বাচন অনুষ্টিত হবে সেটি খুবই চ্যালেঞ্জ ফুল হবে।তিনি বলেন আমাদের কে বাড়িতে যেয়ে মানুষকে সচেতন করতে হবে এবং ধানের শীষের ভোট চাইতে হবে।সমাজে যারা ভাষমান ভোট করে তাদেরকে ধানের শীষের পক্ষে কাজ করতে উতসাহিত করতে হবে। দেশ দশের উন্নয়নে ধানের শীষের কোন বিকল্প নাই। তিনি আরও বলেন যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে জয়রামপুর কুটির পাড়া মাঠের মধ্যে দিয়ে যে রাস্তা গেছে সেটি উজিরপুর গ্রামে পৌছে দিতে সর্বোচ্চ চেস্টা করব। চুয়াডাঙ্গা-০২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু তার বক্তব্যে তিনি বলেন, অনেক দিন পরে এদেশের মানুষ ভোট দিতে পারবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী ২০২৬ ইং সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে ধর্ম স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন সহ মোট ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা দয়া করে নারীদের, বাড়ির মহিলাদের বিএনপির ধানের শীষের কথা বলবেন। একটি দল জান্নাতের কথা বলে মা বোনদের বিভ্রান্তি করছে। কেউ যেনো বিভ্রান্তি করতে না পারে সেজন্য আপনারা পুরুষেরা বিশেষ খেয়াল রাখবেন। ভোট জনগণের অধিকার, সবাই যে ধানের শেষে ভোট দেবে তা কিন্তু নয়। কিন্তু কেন ধানের শীষে ভোট দেবে তা সাধারণ মানুষকে বোঝাতে হবে, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার কথা মানুষকে সাধারণ ভোটারদের বোঝাতে হবে, তারা যদি বুঝতে পারে তাহলে অবশ্যই তারা ধানের শীষে ভোট দেবেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি সলেমান মল্লিক, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসার আবুল হাসেম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সহসভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝন্টু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক ও দামুড়হুদা ইয়াং স্টার ক্লাবের ক্যাপটিন আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক সোহেল রানা, জেলা ছাত্র দলের সভাপতি শাজাহান খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক আফজালুল হক সবুজ, হাউলী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন ০১ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফইজেল হোসেন হাউলি ইউনিয়ন এর যুব দলের যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিস ’ রকিবুল ইসলাম তোতা যুবদলের নেতা আরিফুল ইসলাম আরিফ ’ মমিনুল ইসলাম মমিন ’দেলোয়ার হোসেন মোঃ মাজেদুল ইসলাম নাজিদুল জেহের আলি প্রমুখ অনুষ্টানটি সঞ্চলনা করে মোঃ কামরুজ্জামান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
