ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
অমি দেব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 7:27 PM

কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের ৩০ এবং ৩১ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় ৯০তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 

সিদ্ধান্ত অনুযায়ী ,  'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায়, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় এবং একই দিনে বিকাল তিনটায় 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে।

ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'আজকে ৯০ তম একাডেমিক কাউন্সিল সভায় স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩০ জানুয়ারি এ ইউনিট এবং ৩১ জানুয়ারি বি এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।'

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'এ' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status