ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার প্রতিহত করে সত্যের পাশে দাড়াঁতে উপজেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 7:19 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার প্রতিহত করে সত্যের পাশে দাড়াঁতে উপজেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার প্রতিহত করে সত্যের পাশে দাড়াঁতে উপজেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে অপপ্রচার চালানোর অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার (১২ নভেম্বর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবান্ধব রাজনীতি ও ত্যাগী নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দল ও নেতাকর্মীদের কাছে বিতর্কিত করতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

দলীয় নেতাকর্মী ও সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসীকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকে এবং সত্যের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status