খিলক্ষেত প্রেসক্লাবের স্থায়ী ২১ বিশিষ্ট চূড়ান্ত কমিটি ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 2:25 PM
খিলক্ষেত প্রেসক্লাবের স্থায়ী ২১ বিশিষ্ট চূড়ান্ত কমিটি ঘোষণা
খিলক্ষেত প্রেসক্লাব-এর আংশিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত কার্যকালের জন্য ২১ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও সুষ্ঠু, সুসংগঠিত ও ইতিবাচক ধারায়উ এগিয়ে নিতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সারাদেশে যেভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নিপীড়ন চলছে— খিলক্ষেত প্রেসক্লাব তা রাজপথে থেকে মোকাবিলা করবে। প্রতিবাদী ও ন্যায়ের পক্ষে অবস্থানকারী সংগঠন হিসেবে খিলক্ষেত প্রেসক্লাব সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকবে।খিলক্ষেত প্রেসক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ন্যায়ভিত্তিক সংগঠন, যা মুক্ত সাংবাদিকতা, সামাজিক ন্যায় ও সত্য প্রকাশে সর্বদা অঙ্গীকারবদ্ধ।সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। উপদেষ্টা মণ্ডলী জনাব ,এস. এম. মোর্শেদ শওকত আলী মোস্তফা অ্যাডভোকেট রফিক সিকদার ইমরান সিদ্দিকী রুবেল
নির্বাহী কমিটি (২০২৫–২০৩০) সভাপতি:হাবিব সরকার স্বাধীন — অপরাধ বিচিত্রা সহ-সভাপতি:ওমর ফারুক মিল্লাত — বর্তমান কথা হিমেল — গণমানুষের বাংলাদেশ আশিক — এশিয়ান টিভি,অভি — মাতৃভূমি খালেদ হাসান সুজন — দৈনিক নতুন সময়,বিপ্লব — সরজমিন মুস্তাজুর রহমান বাবু — এশিয়ান টেলিভিশন সাধারণ সম্পাদক:আরমান চৌধুরী — জাতীয় কণ্ঠস্বর , যুগ্ম সাধারণ সম্পাদক:সুমন রহমান, জাগ্রত জনতা , জুনায়েদ আহমেদ তিতাস , দৈনিক সমকাল রুমানা সাঞ্জু দৈনিক মাতৃভূমি,সাংগঠনিক সম্পাদক: রকি পাটোয়ার সময়ের কথা,দপ্তর সম্পাদক: মো: সাদ্দাম হোসেন,প্রচার সম্পাদক: অনিক চন্দ্র দাস ,আইন বিষয়ক সম্পাদক: ফাহাদ ,মানবাধিকার ও সমাজকল্যাণ সম্পাদক: সিনথিয়া আক্তার,ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক: কাজী শহিদুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতি নেতৃবৃন্দরা সবাই অঙ্গিতাবদ্ধ দেশ জনস্বার্থে জনকল্যাণে খিলক্ষেত প্রেসক্লাবের নেতাকর্মীরা সর্বদাই মাঠে থাকবেন