ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
রেজুখাল চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 11:17 AM

রেজুখাল চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রেজুখাল চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা।

আটক মাদক ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন জিসান (২৮)। সে মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের পূর্বপাড়া এলাকার বাসিন্দা বজল মিয়া ছেলে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে আসা কক্সবাজারগামী একটি চান্দের গাড়িতে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি চান্দের গাড়ি এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status