|
ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি এর বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন
নতুন সময় ডেস্ক
|
![]() ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি এর বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন উমা হলো এনবিএফআই খাতে একমাত্র মোবাইল অ্যাপ যা সম্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে। গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে সহজেই তাদের রিয়েল-টাইম ব্যালেন্স দেখতে পারেন, স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, এবং বিভিন্ন সেবা অনুরোধ করতে পারেন। উমা এর ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন এবং স্মুথ ফাংশনালিটি উমাকে গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বাধীনতা দিতে সক্ষম করেছে, যা ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এই অর্জন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উমা একটি নতুন যাত্রার সূচনা। আজকের দিনে সেবার উৎকর্ষই প্রকৃত পার্থক্য গড়ে দেয়, এবং ইউনাইটেড ফাইন্যান্স-এ আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে শ্রেষ্ঠ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ৩৬ বছরের ঐতিহ্য ও আস্থাকে ভিত্তি করে, এই পুরস্কার আমাদের একটি ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান গড়ার অনুপ্রেরণা জোগাবে। মোহাম্মদ আবুল আহসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এই অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন এবং অ্যাওয়ার্ড সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন। ১৯৮৯ সাল থেকে, ইউনাইটেড ফাইন্যান্স বাংলাদেশে নতুন ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদান করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ২৩টি শাখা রয়েছে এবং এটি শক্তিশালী গভার্নেন্স ও পোর্টফোলিও কোয়ালিটির জন্য ব্যাপকভাবে প্রশংসিত। গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দৃঢ়তা, সততা ও ইম্পাক্টফুল নেতৃত্ব নিয়ে এগিয়ে চলেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
