ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট, স্বামী-স্ত্রী হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 November, 2025, 7:25 PM

পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট, স্বামী-স্ত্রী হাসপাতালে

পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট, স্বামী-স্ত্রী হাসপাতালে

খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারে সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর ২নং ওয়ার্ডের মাওলানা আবু ইউসুফ (৬০} এর বাড়িতে। এসময় চোরেরা দুটি হাতের বালা, কানের দুল ও চেইনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

অসুস্থ মাওলানা আবু ইউসুফ এর ছোট ভাই মো: মফিজুল ইসলাম (৩৮) জানান, ২ জন ভাইপো চাকরির সুবাদে বাইরে থাকে, ভাই ভাবি বাড়িতে থাকে, রবিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দেয় বলে তারা সন্দেহ করছেন।পরবর্তীতে ভাই ও ভাবি ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। 

রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি সোনা,  লুট করে নেয়।সোমবার সকালে জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছাড়ানো ছিটানো ও গহনা গুলো চুরি হয়ে গেছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিরাপদ মন্ডল জানান, অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন,ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status