|
ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী
নতুন সময় প্রতিনিধি
|
![]() ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ সদর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আলোচনা সভায় মিলিত হয়। ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহজাহান কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা—কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। সরকারের লক্ষ্য হচ্ছে পুষ্টির অভাবজনিত সমস্যাগুলো দূর করে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
