ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 8:53 PM

তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক  নির্বাচন

তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে "শামসুল হক সরকার"এবং সাধারণ সম্পাদক পদে "গোলাম রব্বানি" নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অন্যান্য পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সবার নজর ছিল শীর্ষ এই দুই পদের দিকে।

নবনিবাচিত সভাপতি বলেন, সকল সদস্যদের সহযোগিতায় সমিতির উন্নয়ন এবং দলিল লেখকদের স্বার্থ রক্ষায় আমি নিরলসভাবে কাজ করে যাবো।

সাধারণ সম্পাদক গোলাম রব্বানি নির্বাচিত হয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অফিসের কাজের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের সাথে সমন্বয় করে চলার অঙ্গীকার করেন।

নির্বাচন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলিল লেখক সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত এই কমিটি আগামী মেয়াদে সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন, সহঃ সভাপতি পদে ২জন আঃ জব্বার,মোয়াজ্জেম হুসেন, সহঃ সম্পাদক আকবর আলী মুহরি, কোষাধ্যক্ষ মবারক হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status