|
কুমিল্লায় ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি, অভিযুক্ত নারী গ্রেফতার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() কুমিল্লায় ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি, অভিযুক্ত নারী গ্রেফতার পুলিশ সূত্রে জানা যায়, তৃষা দাস দীর্ঘদিন ধরে 'তৃষা চৌধুরী' নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম ও নবী করিম (সা.) কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিচ্ছিলেন। তার এসব পোস্ট স্থানীয় মুসলমানদের নজরে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় সংগঠন Team Protect Our Sisters BD বিষয়টি যাচাই করে প্রমাণসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। সংগঠনের পক্ষ থেকে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানি অভিযুক্তের পোস্টের স্ক্রিনশটসহ স্বীকারোক্তি কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তৃষা দাসকে গ্রেফতার করে। এ সময় Protect Our Sisters BD এর সদস্যরাও অভিযানে সহায়তা করেন। গ্রেফতারের সময় তৃষার মোবাইল ফোনে ইসলাম ধর্ম অবমাননার প্রমাণ পাওয়া যায়, যদিও তিনি সেগুলো মুছে ফেলার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ফোনটি পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে প্রশাসনের তৎপরতায় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তৃষা দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ১৫৩, ২৯৫ ও ২৯৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
