|
বিসিএস কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিল এমসিএস
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিসিএস কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিল এমসিএস অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইন-এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিএস-এর সাবেক সহ-সভাপতি রাশেদ আলী ভূঁইয়া, সাবেক মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, সাবেক কোষাধ্যক্ষ আনিসুর রহমানসহ এমসিএস কার্যনির্বাহী কমিটির পরিচালক ও উপদেষ্টারা। এছাড়া এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির (ইসিএস) নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে বিসিএস-এর ভূমিকার প্রশংসা করেন এবং নতুন কমিটির নেতৃত্বে খাতটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। তারা প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, দক্ষ জনবল তৈরির উদ্যোগ এবং ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিপণ্যের বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা এবং আইটি খাতের সামগ্রিক উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। নেতারা বলেন, দেশের প্রযুক্তি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও আধুনিক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
