|
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার গ্রেফতারকৃত রুবেল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের প্রয়াত আলেপ উদ্দীনের ছেলে। গত বৃহস্পতিবার মা কুলসুম বাদী হয়ে তার ছেলে রুবেলের নামে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রুবেলকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে । পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মাদক সেবন করছিল রুবেল। মাদকদ্রব্যের জন্য টাকা দাবিতে সে প্রায়ই তার মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতনের অতিষ্ঠ হয়ে অবশেষে মা থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
