|
শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে বিএনপি কর্মীর মৃত্যু
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে বিএনপি কর্মীর মৃত্যু মঙলবার (২৮ অক্টোবর) বিকেলে নকলা পৌরশহরের কাচারী মোড়ে ওই ঘটনা ঘটে। বাদশার বাড়ি উপজেলার উরফা ইউনিয়নের উরফা দক্ষিণপাড়া গ্রামে। তিনি বিএনপির একজন কর্মী বলে নিশ্চিত করেছে স্থানীয় বিএনপি'র একাধিক সূত্র। জানা যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙলবার (২৮ অক্টোবর) বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবদল ও শহর যুবদল। সেই সভায় যোগ দিতে এলকার বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীদের সাথে একটি মিছিল নিয়ে সভাস্থলে আসেন বাদশা। পরে হঠাৎ অসুস্থতাবোধ করলে তিনি সভাস্থলের কাছে কাচারী মোড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান জানান বাদশা মিয়া আমাদের বিএনপির একজন কর্মী। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিছিল নিয়ে এসে হঠাৎ অসুস্থ হয়ে তার মুত্যু হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান কাচারী মোড়ে অসুস্থ হয়ে একজন বিএনপি কর্মীর মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি। তার মৃত্যুটি স্বাভাবিকভাবে হয়েছে নিশ্চিত হয়ে পরিচয় শনাক্ত করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
