ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ফ্লাই ফার ইন্টারন্যাশনাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 4:44 PM

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ফ্লাই ফার ইন্টারন্যাশনাল

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ফ্লাই ফার ইন্টারন্যাশনাল

দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতে আবারও গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জনপ্রিয় টিকিটিং পোর্টাল ‘ফ্লাই ফার ইন্টারন্যাশনাল’ বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে বলে জানা গেছে। আকর্ষণীয় ছাড়ে বিমান টিকিট, হোটেল বুকিং ও ভ্রমণ প্যাকেজের প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ফ্লাই ফার ইন্টারন্যাশনালের বসুন্ধরাস্থ প্রধান কার্যালয় বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের ওয়েবসাইট (flyfar.com) অচল হয়ে পড়েছে, কাস্টমার কেয়ার ও কর্মকর্তাদের ফোনও বন্ধ। ফলে শত শত গ্রাহক তাদের বুকিং বা টাকা ফেরতের বিষয়ে কোনো তথ্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগীরা জানান, ছুটির মৌসুমকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে অবিশ্বাস্য ছাড়ে প্যাকেজের বিজ্ঞাপন দেয়। এতে আকৃষ্ট হয়ে অনেক গ্রাহক অগ্রিম টাকা পরিশোধ করেন। কিন্তু নির্ধারিত সময়ে টিকিট বা হোটেল ভাউচার না পেয়ে তারা অফিসে যোগাযোগ করলে সেটিও বন্ধ পান।

এক ভুক্তভোগী জানান, তিনি সপরিবারে দুবাই ভ্রমণের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা পরিশোধ করেছিলেন। ভ্রমণের সাত দিন আগে টিকিট ও ভাউচার দেওয়ার কথা ছিল, এখন তাদের কাউকে পাওয়া যাচ্ছে না, বলেন তিনি।

এর আগে ফ্লাইট এক্সপার্ট, ২৪টিকিট ডটকম ও ফ্লাইটবুকিং ডটকমসহ একাধিক প্রতিষ্ঠান একইভাবে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়েছিল।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) জানিয়েছে, অনেক ওটিএ প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ব্যবসা করছে, যা পুরো খাতের জন্য ঝুঁকিপূর্ণ। আটাবের এক নেতা বলেন, এই প্রতারণা পুরো ট্রাভেল শিল্পের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।

ভুক্তভোগীরা ইতোমধ্যে পুলিশ ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা আবারও প্রমাণ করেছে নিয়ন্ত্রণহীন অনলাইন লেনদেন গ্রাহকদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status