ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে ১০ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ কারাগারে
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 27 September, 2025, 7:10 PM

গাজীপুরে ১০ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ কারাগারে

গাজীপুরে ১০ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ কারাগারে

গাজীপুরে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জালাল নামে এক বৃদ্ধ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জালাল মিয়া (৬০) রাজশাহী জেলা মোহনপুর থানার বেলনা গ্রামের মৃত খেতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে আমবাগ এলাকায় একই বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, একই বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী হিসেবে জালাল মিয়া শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত জালাল মিয়া শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ বিষয়ে পাশের রুমের এক প্রতিবেশী মাসুদ জানান, তিনি কাজ শেষে বাসায় ফিরে এসে লোকজনের ভিড় দেখে এগিয়ে যান এবং ঘটনাটি জানতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন।

স্থানীয়দের বরাতে আরও জানা যায়, প্রাথমিকভাবে অভিযুক্ত জালাল মিয়ার পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে অর্থের প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে, ভুক্তভোগীর পরিবার আপোষ না হওয়ার শর্তে এবং এলাকাবাসীর সহযোগিতায় কোনাবাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

খবর পেয়ে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর পরিবার এবং অভিযুক্ত জালাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়, পরবর্তীতে ভুক্তভোগী পরিবার থানায় ধর্ষণ মামলা করলে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status