|
কুড়িগ্রাম রাজারহাটে বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহ্বায়কে দায়িত্ব থেকে অব্যাহতি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম রাজারহাটে বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহ্বায়কে দায়িত্ব থেকে অব্যাহতি ২৭ সেপ্টেম্বর শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, দল থেকে অব্যাহতিপ্রাপ্ত কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ওই আহ্বায়ক দলীয় ক্ষমতা পাওয়ার পর পরেই বেপরোয়া হয়ে ওঠেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতিকালে তিনি এক জামায়াত কর্মীর ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দেয়ার ঘটনায় জেলা জুড়ে বিতর্কিত হয়ে পড়েন। এছাড়া তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে তদবির ও মামলা বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়াও স্থানীয় একটি কলেজের অফিস সহকারী হয়েও দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় একটি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পদ বাগিয়ে নেন তিনি। আদালতের আদেশ থাকার পরও ওই মাদ্রাসার অফিস সহকারীর এমপিওভুক্তির প্রক্রিয়া আটকিয়ে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তিনি তার ছেলেকে দিয়ে রাজারহাট উপজেলার স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে সাংবাদিক আসাদ জেলা বিএনপিকে লিখিত অভিযোগ করেন এবং একই সাথে থানায় জিডি করেন। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, মোঃ আনিছুর রহমানের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনা সৃষ্টি হলে কুড়িগ্রাম জেলা বিএনপি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষীতে জেলা বিএনপি মোঃ আনিছুর রহমানকে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করে তদস্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ্যাডভোকেট শফিকুল ইসলাম রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্বে বহাল থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
