ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার-২
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Saturday, 27 September, 2025, 6:59 PM

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার-২

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার-২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন আসামী পলাতক রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের চিংথুই পাড়ার হ্লাথোয়াইছা মার্মার সেমি পাকা টিনসেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা যায় অভিযানের সময় বিভিন্ন ব্যাগ ও প্লাস্টিকের বস্তা থেকে মোট ১২ বান্ডেল ইটসদৃশ কার্ড উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে ৫০টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ডসহ মাদক ব্যবসার নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়।

ঘটনায় গ্রেফতারকৃতরা হলো—উছাইয়ে মার্মা (১৫) ও মাচিংওয়াং মার্মা (৮০)। বায়েই মার্মা (৩২) নামের এক আসামী পলাতক রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক বলেন,—“নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও মোবাইল উদ্ধার হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status