ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 27 September, 2025, 6:56 PM

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুর মহানগরীর টঙ্গী সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন গাজীপুর মহানগর ছাত্রদল। নতুন আহ্বায়ক কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহ্বায়ক ও ফজলে রাব্বিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলাউদ্দিন সুমনকে সদস্য সচিব করা হয়েছে।

৫৭ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, "ছাত্রদল হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন। নতুন এই কমিটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে কাজ করবে।"

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status