ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
গার্ল ইন রোভারদের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক বিউটিশিয়ান কোর্স সম্পন্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 June, 2026, 1:13 PM

গার্ল ইন রোভারদের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক বিউটিশিয়ান কোর্স সম্পন্ন

গার্ল ইন রোভারদের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক বিউটিশিয়ান কোর্স সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে  গার্ল ইন স্কাউটিং বিভাগ ইডেন মহিলা কলেজে ২১ থেকে ২৩ জুন ২০২৬ তারিখ পর্যন্ত তিনদিন ব্যাপী গার্ল ইন রোভারদের দক্ষতা উন্নয়ন বিষয়ক বিউটিশিয়ান কোর্স  সফলভাবে সম্পন্ন হলো।

এই আয়োজনে  ইডেন মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ ম্যাডাম,উপাধ্যক্ষ ম্যাডাম সর্বাত্মক সহযোগিতা করায় গার্ল ইন স্কাউটিং বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

ধন্যবাদ জানাচ্ছি ব্যবস্হাপনা বিভাগের বিভাগীয় প্রধান ম্যাডামকে নিজের বিভাগের  ক্লাসরুমকে আমাদের সেশন হল হিসেবে তিনদিন ব্যবহারের সুযোগ করে  দিয়েছিলেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানাচ্ছি ইডেন মহিলা কলেজ রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক,  আরএসএল এবং রোভারদেরকে।

তাদের নিরলস পরিশ্রম আমাদের আয়োজনকে স্বার্থক করে তুলেছিল।সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গার্ল ইন রোভাররা  এসেছিল এই প্রশিক্ষণে অংশ নিতে। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রথম আয়োজন ছিল এই বিউটিশিয়ান কোর্স । 

প্রথমবারের এই আয়োজনে অংশ নিয়ে ৩৭জন গার্ল ইন রোভার দক্ষতা উন্নয়নের এই বিউটিশিয়ান কোর্স সফলভাবে সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করে।যা ভবিষ্যতে তাদের  স্বাবলম্বী হতে সহায়ক হবে। আত্মবিশ্বাস বাড়াবে।

ইডেন মহিলা কলেজের অধ্যাপিকা বলেন - আমি  সাবিনা ইয়াসমিন, আঞ্চলিক উপ কমিশনার,( গার্ল ইন স্কাউটিং) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল  এর দায়িত্ব পাওয়ার পর এরকম একটা আয়োজন করতে পারায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আমার সাথে এই  কোর্স এর কর্মকর্তা  হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক, ভারপ্রাপ্ত সম্পাদক, আঞ্চলিক উপ কমিশনার প্রোগ্রাম,আঞ্চলিক উপকমিশনার সিডি এবং আমার সহকর্মী রোমানা আক্তার শিরিন। সকলের প্রতি  কৃতজ্ঞতা জানাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status