ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
টঙ্গীতে অগ্নিকাণ্ডে দুই ফায়ার ফাইটারের পর দোকান কর্মচারীর মৃত্যু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 27 September, 2025, 11:28 AM

টঙ্গীতে অগ্নিকাণ্ডে দুই ফায়ার ফাইটারের পর দোকান কর্মচারীর মৃত্যু

টঙ্গীতে অগ্নিকাণ্ডে দুই ফায়ার ফাইটারের পর দোকান কর্মচারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যালের (রাসায়নিক গোডাউন) গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দোকান কর্মচারী আল আমিন বাবু হাওলাদার (২০) মারা গেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন বিভাগে (ইউনিটে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে ওই ঘটনায় রিপোর্ট লিখাঅবদি মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজনে।

নিহত আল আমিন বাবু হাওলাদার টঙ্গী নতুনবাজার এলাকার রতন হাওলাদারের ছেলে।

তিনি সাহারা মার্কেটের জনৈক লিটন মিয়ার রঙের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি বরিশালে।

দোকান মালিক সাইফুল ইসলাম লিটন জানান, “সাহারা মার্কেটের নিচতলায় আমার রঙের দোকানে বাবু কর্মচারী হিসেবে কাজ করতেন। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে সে দগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।”

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাবু স্থানীয়ভাবে টঙ্গী জংশন রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি বলে জানায় পুলিশ।

গত ২২ সেপ্টেম্বর' বিকালে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা নতুন বাজার রেললাইন সংলগ্ন সাহারা মাকের্টে অবস্থিত ফেমাস কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওই ঘটনায় এর আগে দগ্ধ হয়ে রাজধানীর বার্ন বিভাগে চিকিৎসাধীন দুই ফায়ার সার্ভিস কর্মী মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status