ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পাঁচ দফা দাবিতে বাউফলে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Saturday, 27 September, 2025, 11:26 AM

পাঁচ দফা দাবিতে বাউফলে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ

পাঁচ দফা দাবিতে বাউফলে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জাতীয় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালক অধ্যক্ষ কাজী আবদুদ দাইয়্যান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. রেদওয়ান উল্লাহ এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর ও উপজেলা সভাপতি মো. লিমন হোসেন।

বক্তারা বলেন, জাতীয় জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি তারা আরও দাবি জানান—

১. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষ চালু করা,

২. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সমান সুযোগ নিশ্চিত করা,

৩. সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা,

৪. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

৫. উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।

এছাড়া একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল ১১টায় পৌর শহরে পৃথক সমাবেশ ও মিছিল করে।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status