|
টুঙ্গিপাড়ায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ শুরু
শান্ত শেখ, গোপালগঞ্জ
|
![]() টুঙ্গিপাড়ায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ শুরু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর নির্দেশে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ও বিভিন্ন বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। "ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে" শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অলিউর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর নির্দেশে উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণকে বিএনপির নির্বাচনি ইশতেহার তুলে ধরা হচ্ছে। এছাড়া ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে। আগামীতেও এমন কার্যক্রম চালিয়ে যাবে উপজেলা বিএনপি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
