ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
শ্রীপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 18 September, 2025, 5:32 PM

শ্রীপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

শ্রীপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনের ভেতরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মাধখলা পূর্বপাড়া এলাকায় মৃত হাজী শামসুল হকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন বন থেকে খড়ি (রান্না করার লাকড়ি) সংগ্রহ করতে গিয়ে পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে তারা পুকুরের মালিক মৃত হাজী শামসুল হকের ছেলে আরিফ হোসেনকে বিষয়টি জানায়। আরিফ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরিফ হোসেন জানান, সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবগত করি। পুকুরটি আমার বাবার মৃত্যুর পর কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, মাছ চাষও করা হয় না। তাই আমরা নিয়মিত সেখানে যাই না। কবে বা কখন লাশটি সেখানে ফেলা হয়েছে, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।”

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status