ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Thursday, 18 September, 2025, 5:36 PM

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি  কলেজের  শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি  কলেজের  ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের  মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন  প্রভাষক মোঃ আবু সাঈদ,  এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ  মোঃ জাহির উদ্দিন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম দাতা  সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ এফ.এ.এম শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, মো: মফিজুল হক  সহকারী অধ্যাপক, মোঃ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক, মো: মঈন উদ্দিন  সহকারী অধ্যাপক, আব্বাস আলী মিজান সহকারী অধ্যাপক, পঙ্কজ কুমার রায় গভনিং বডির সদস্য আব্দুল আজিজ সাবেক ভাইস চেয়ারম্যান মাধবপুর উপজেলা, গোলাপ খাঁন সভাপতি পৌর বিএনপি, আবু মোঃসামসুর রহমান শরীফ (কয়েশ) অভিভাবক সদস্য, ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে বক্তব্য রাখে আশরাফুল বারী শাকিল, শাহরিয়ার আলম, ফাতেমা আক্তার  সাদিয়া, নবীন বরণ  কার্যক্রমের সহযোগিতা করেন জগদীশ দেবনাথ ও এ কে এম মাহবুবুল আলম রোভার স্কাউট লিডার।

একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত বিজ্ঞান বিভাগ, ব্যবসা বিভাগ ও মানবিক বিভাগের কয়েকশত নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির সৈয়দ এফ.এ.এম শাহজাহান বক্তব্যে বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। 

যাতে করে তোমরা সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ   থেকে এইচএসসি উত্তীর্ণ হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে/কলেজে অন্তত শিক্ষার্থী চ্যান্স পাও। তবে এজন্য নিয়মিত ক্লাস করতে হবে এবং পড়াশুনা  মনোযোগ হতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status