|
বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন সহ পৌর শ্রমিকদলের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। এছাড়াও জিয়া পরিবারের অন্যান্য সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
