|
ভাইরাল হওয়া বন্ধুত্ব, আর তারপর দেড় বছরের নীরবতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভাইরাল হওয়া বন্ধুত্ব, আর তারপর দেড় বছরের নীরবতা সম্প্রতি গ্রেপ্তারের কারণে আবার আলোচনায় উঠে আসে আফ্রিদির নাম। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় তার গ্রেপ্তারের পর পুরনো বিষয়গুলো আবারও সামনে আসে। এ প্রসঙ্গেই এবার মুখ খুললেন দীঘি। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীঘি বলেন, মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওটা ছিল ওর সঞ্চালনায়। সেখান থেকেই প্রথম দেখা, পরিচয়। এরপরেই বিষয়টা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। অথচ আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে এমন কিছু হবে। প্রেমের গুঞ্জন নিয়ে দীঘির ভাষ্য, আমরা কখনো এমন কিছু বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল এই বিষয়টায়। একটা সময় এমন এসেছিল যখন গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়ে যে শোবিজে নানা কথা হতে শুরু করে, প্রচুর নিউজ হয় তখন। আমাদের দুই পরিবারই বিব্রত হয়ে পড়ে। তিনি আরও বলেন, আমরা তো জানিই না, আমাদের কোনো সম্পর্ক নেই, তা হলে এসব কথা কেন? এটা তো আমাদের জন্য একেবারেই অপ্রস্তুত অবস্থা ছিল। এমনকি তখন এমন এক সময়ও এসেছে, যখন আমরা প্রায় এক থেকে দেড় বছর একে অপরের সঙ্গে ঠিকভাবে কথাই বলিনি। দেখা করাও বন্ধ করে দিই। দীঘির এই বক্তব্য যেন সম্পর্কের গুঞ্জনের ইতি টানার এক স্পষ্ট ঘোষণা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
