|
সুন্দরবনে বিনা পাশে প্রবেশ করায় তিন জেলে আটক
এম রোমানিয়া, খুলনা
|
![]() সুন্দরবনে বিনা পাশে প্রবেশ করায় তিন জেলে আটক আটকরা হলেন- শ্যামনগর উপজেলার নাপতি খালী গ্রামের রবিউল (৪২), আবুল বাশার (৩৫) ও সাপখালী গ্রামের মো. ঈসা (৪২)। কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় নিয়মিত টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতি পত্র (পাস) দেখতে চাইলে তারা দেখাতে পারে না। ফলে তাদের আটক করি। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করে কয়রা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। জব্দ কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
