ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বিজয় সরণিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 September, 2025, 6:56 PM
সর্বশেষ আপডেট: Sunday, 7 September, 2025, 6:59 PM

বিজয় সরণিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩

বিজয় সরণিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছেন। মিছিল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটায় বিজয় সরণির এরোপ্লেন মোড়ে মিছিলে অংশ নেয় একদল যুবক। মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয়। এর আগে শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার হঠাৎ করে বিজয় সরণীর এলাকায় একদল যুবক মিছিল শুরু করে। তাদের কাছে ব্যানার ছিল। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়।

জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, আওয়ামী লীগ বা অঙ্গসংগঠন কেউ যেন ঝটিকা মিছিল করতে না পারে, আমরা সতর্ক ছিলাম। মিছিলের খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। 

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল সম্পর্কে জানতে চাইলে ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন করছিল।

তিনি বলেন, গত শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চলের রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে আয়োজক এটিএম ওমর ফারুক, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিসহ নয়জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ইতোমধ্যে চলতি মাসে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status