|
নাসিরনগরে আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আব্দুল কাদের সেন্টু , নাসিরনগর
|
|
নাসিরনগরে আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেফতার ![]() নাসিরনগরে আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেফতার ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১১ টার দিকে নাসিরনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাকে আটক করেছে। জানা যায়, ২০২৪ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক সংক্রান্ত ঘটনায় উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক(বর্তমানে বহিষ্কৃত) শাহ আলম পাঠান বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে দায়ের করা মামলায় ৩১ নং এজাহারভুক্ত আসামি মোঃ ফারুক মিয়া। বিস্ফোরণ মামলা ছাড়াও ফারুক মিয়ার বিরুদ্ধে মাজারে টাকা আত্মসাৎ, মন্দির ভাঙ্গা মামলাসহ একাধিক মামলা রয়েছে। নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল মিয়া জানায়, ফারুক মিয়া বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, আওয়ামীলীগের আমলে সে বিএনপির নেতা কর্মীদের নামে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে এবং ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তিতন আলী ফকির জানায়, ফারুক চেয়ারম্যান ফ্যাসিস্টের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার নিজস্ব বাহিনী ছিল যা দ্বারা বিভিন্ন অপকর্ম করতো, তার গ্রেপ্তারে এলাকায় শান্তি বিরাজ করছে। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন তাকে আদালতে সোপর্দ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
