ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মফস্বল পেরিয়ে ডাকসুতে আলো ছড়াচ্ছেন শ্রীবরদীর ইব্রাহীম খলিল
রাকিবুল হাসান খোকন শেরপুর
প্রকাশ: Friday, 5 September, 2025, 11:49 PM

মফস্বল পেরিয়ে ডাকসুতে আলো ছড়াচ্ছেন শ্রীবরদীর ইব্রাহীম খলিল

মফস্বল পেরিয়ে ডাকসুতে আলো ছড়াচ্ছেন শ্রীবরদীর ইব্রাহীম খলিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার উদীয়মান ও মেধাবী শিক্ষার্থী মোঃ ইব্রাহীম খলিল ।

তিনি হচ্ছেন শ্রীবরদী উপজেলা খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগর পাড়া গ্রামের, নূর মোহাম্মদের ছেলে মোঃ ইব্রাহীম খলিল, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত। 

ভারতসীমান্ত ঘেঁষা এ উপজেলার এই শিক্ষার্থী কেবল নিজের ব্যক্তিগত সাফল্যই নয়, বরং পুরো এলাকার জন্য এক অনন্য গৌরবের প্রতীক। তারা প্রমাণ করেছে, মফস্বলের প্রান্তিক অঞ্চল থেকেও দক্ষ নেতৃত্ব, সৎ সাহস এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রভাব বিস্তার করা সম্ভব। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদরা তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তারা বিজয়ী হলে শুধু নিজেদের হল কিংবা বিভাগ নয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদেও স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে।

এসময় খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবির রুপা বলেন, ডাকসু নির্বাচনে আমাদের এলাকার এক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ নিঃসন্দেহে গৌরবের বিষয়। তার জয়ী হলে শুধু বিশ্ববিদ্যালয় নয়, ভবিষ্যতে দেশের নেতৃত্বেও অবদান রাখবে বলে আমরা আশাবাদী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status