ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টা, চবির আহত দুই শিক্ষার্থীকে দেখতে গেলেন হাসপাতালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 September, 2025, 11:44 PM

চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টা, চবির আহত দুই শিক্ষার্থীকে দেখতে গেলেন হাসপাতালে

চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টা, চবির আহত দুই শিক্ষার্থীকে দেখতে গেলেন হাসপাতালে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি সরকারি সফরে চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা ও কার্যক্রম পরিদর্শনে আসেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন। এর মধ্যে একজন আইসিইউতে অপরজন ওই হাসপাতালের কেবিনে  চিকিৎসাধীন। তাদেরকে হাসপাতালে দেখতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

পরিদর্শনকালে তিনি তাদের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মঞ্জুরুল ইসলাম (যুগ্ম সচিব), চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা  নুরজাহান বেগম চট্টগ্রামের পতেঙ্গা কেইপিজেড অর্থনৈতিক অঞ্চলে নতুন হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা পরিদর্শন করেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, পার্কভিউ হাসপাতালে বর্তমানে দুই শিক্ষার্থী ভর্তি আছেন।

তারা হলেন- চবির সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েম।

এর মধ্যে সংঘর্ষে রামদার কোপে মামুন মিয়ার মাথার খুলির গুরুতর ক্ষতি হয়েছে। অপারেশনে খুলির একাংশ সরিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হয়েছে। ব্যান্ডেজে বড় অক্ষরে লেখা হয়েছে- ‘হাড় নেই, চাপ দেবেন না’।

অপরদিকে ইমতিয়াজ আহমেদ সায়েমকে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের কোপ পড়ে তার মাথায়। জরুরি অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত তার চোখ খোলেনি।

বিধান বিশ্বাস, চট্টগ্রাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status