|
লাকসামে নারী উদ্যোক্তাদের মিলনমেলা উপলক্ষে ব্যতিক্রম আয়োজন ‘চড়ুইভাতি’
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসামে নারী উদ্যোক্তাদের মিলনমেলা উপলক্ষে ব্যতিক্রম আয়োজন ‘চড়ুইভাতি’ উদ্যোক্তাদের সকলে নিজেদের বাসা থেকে তৈরি করে নিয়ে নিজেদের পছন্দের খাবার ও পণ্য সামগ্রী। দুপুরে আয়োজন করা হয় রকমারি খাবার। অনুষ্ঠানে সুই-সুতা খেলা, বালিশ খেলা ও চেয়ার খেলার প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন নারী উদ্যোক্তাদের আকৃষ্ট করে। অনুষ্ঠানের শেষলগ্নে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। জানা যায়, লাকসাম উপজেলায় শতাধিক নারী উদ্যোক্তা রয়েছেন; যারা নিজেদের মেধা-প্রতিভায় সাফল্যের পথে এগিয়ে চলেছেন। যারা বিভিন্ন হোমমেড খাবার তৈরি করছেন তাদের অনেকের খাবার এতই সুস্বাদু যে, তা ভোজনরসিকদের নিকট অত্যধিক প্রিয় হয়ে উঠছে। এখানকার নারী উদ্যোক্তাদের তৈরিকৃত খাবার ও পণ্যসামগ্রী শুধু লাকসামেই নয়; যাচ্ছে দেশ-বিদেশেও। ভবিষ্যতে এ এলাকার নারী উদ্যোক্তারা অনলাইন ও অফলাইন ব্যবসায় আশার আলো ছড়াবেন বলে প্রশাসনিক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের অভিমত। অনুষ্ঠানের উপস্থিত নারী উদ্যোক্তাদের মধ্যে উম্মে হাবিবা হোমমেড কেক, বেকিং আইটেম; হাসিনা আক্তার হোমমেড কেক, খাবার আইটেম; শারমিন সুলতানা হোমমেড কেক, পুডি, আইসক্রিম, পিঠা; উম্মে রোকাইয়া আরজু হোমমেড কেক, ব্রাউনি, বিস্কুট, আইসক্রিম; সানজিদা সিদ্দিকা শাড়ি, খ্রি-পিস, বোরকা, কাষ্টমাইজ হিজাব ও নামাজ হিজাব; খাদিজা আক্তার মুক্তা হ্যান্ড পেইন্টিং পণ্য, রেডি শাড়ি; সোমা বনিক হোমমেড কেক, ডাবের পুডিং, ব্রাউনি, থ্রি-পিস, দেশীয় শাড়ি, হাসিনা আক্তার হোমমেড কেক, খাবার আইটেম; খাদিজা আক্তার লিলি হোমমেড কেক; নুসরাত জাহান হোমমেড কেক, পুডিং, চকলেট ও ক্যান্ডেল; নাফহাতুল জান্নাত হোমমেড কেক; সাবিকা জাহান মাইশা থ্রি-পিস আইটেম, বেডশিট, বাটিক আইটেম; সালমা শিমু হোমমেড চকলেট, ক্যান্ডেল, জিপসামের শো-পিস; জুমু হোমমেড চুড়ি, ক্যান্ডেল, জিপসামের শো-পিস, অর্গানিক হেল্থ কেয়ার ও স্কিন কেয়ার প্রোডাক্টস; ইসরাত জাহান রিনা পিঠাপুলি, হোমমেড খাবার; আফসানা বিনতে আজাদ হোমমেড খাবার; নুরজাহান নিসাত দেশীয় হাতের কাজ এবং কাস্টমাইজড ড্রেস; উম্মে হাবিবা হোমমেড কেক, বেকিং আইটেম; খাদিজা আক্তার মুক্তা হ্যান্ড পেইন্টিং পণ্য, রেডি শাড়ি; সোমা বনিক হোমমেড কেক, ডাবের পুডিং, ব্রাউনি, বিভিন্ন রকম থ্রি-পিস, দেশীয় শাড়ি; খাদিজা আক্তার লিলি হোমমেড কেক; নুসরাত জাহান হোমমেড কেক, পুডিং, চকলেট, ক্যান্ডেল; নাফহাতুল জান্নাত হোমমেড কেক; সাবিকা জাহান মাইশা থ্রি-পিস আইটেম, বেডশিট; সালমা শিমু হোমমেড চকলেট, ক্যান্ডেল এবং জিপসামের শো-পিস; নুরজাহান হোমমেড কেক, পুতির কাজ; সুরাইয়া তারিন বেডশিট, পর্দা, টেবিল ক্লথ, হোমমেড আইটেম, থ্রি-পিস; জান্নাতুল ফেরদৌস হোমমেড কেক, দই; দোলা অর্গানিক মেহেদী, হোমমেড কেক ও হ্যান্ডমেড চুড়ি; সুজানা হোমমেড কেক, অর্গানিক মেহেদী, হ্যান্ডমেড চুড়ি; তোহা তানহা হোমমেড খাবার, ডাবের পুডিং ডেজার্ট, নারিকেল নারু, কাঁচা গোল্লা মিষ্টি নিয়ে কাজ করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
