ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
হাটহাজারীতে ডেকোরেশনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 September, 2025, 11:42 PM

হাটহাজারীতে ডেকোরেশনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে ডেকোরেশনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে মোহাম্মদ রিয়াদ (১৯) নামে এক ডেকোরেশন কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পশ্চিম মেখল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদ ওই এলাকার কালামিয়া সওদাগর বাড়ির মো. আবদুর রহিম মানিক ও রেহেনা বেগম দম্পত্তির পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে স্থানীয়রা ওই বাড়ির পেছনের পুকুর পাড়ের একটি কড়ই গাছের ডালের সাথে রশিতে ডেকোরেশন কর্মী রিয়াদের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীদের উপস্থিতিতে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে থানায় নিয়ে যায়।

তবে কি কারনে কেনো এ ঘটনা সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেননি।

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক মো.আরিফ এ প্রতিবেদককে শুক্রবার বেলা ১২ টার দিকে এ প্রতিবেদককে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে নিহতের ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারনটি জানা যাবে। সেই লক্ষ্যে লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status