ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরী ও জমির তিনগুন মূল্যসহ ৮ দফা দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 September, 2025, 11:41 PM

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরী ও জমির তিনগুন মূল্যসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরী ও জমির তিনগুন মূল্যসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

চাকুরী চাই, জমির তিনগুন মূল্যসহ ৮ দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুর ১২ টায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও শিক্ষিত বেকার যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও আন্দোলনে সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর, জামাল মৃধা, হাসান মৃধা, জুলিয়া ও মীমসহ এলাকার লোকজন।
বক্তারা বলেন, জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি ও জমির তিনগুণ মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। গত এক বছর ধরে তারা এ দুই দাবিসহ ৮ দফা দাবিতে আন্দোলন করছেন। কিন্তু তাদের কোন দাবি না মেনে উল্টো নিরীহ গ্রামবাসীদের নামে  মামলা দিয়ে হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের ৮ দফা দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি দেয়া হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status