|
ফেনীতে জিয়া সাইবার ফোর্সের নতুন নেতৃত্ব: সভাপতি নূর নবী মেম্বার, সম্পাদক দাউদ ইসলাম
রহিম আলী জাবেদ
|
![]() ফেনীতে জিয়া সাইবার ফোর্সের নতুন নেতৃত্ব: সভাপতি নূর নবী মেম্বার, সম্পাদক দাউদ ইসলাম গত ৩১ আগস্ট ২০২৫, রবিবার প্রকাশিত ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোনাগাজী উপজেলা বিএনপি নেতা নূর নবী মেম্বার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফেনী পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক দাউদ ইসলাম দাউদ। সংগঠনের পক্ষ থেকে এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ডা. দেলোয়ার হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. হাসান, সাকিব আলাউদ্দিন, মো. হাসান তুষার, আলম খন্দকার, মোহাম্মদ আরিফ, নুরুল আফসার (মাস্টার), আব্দুল আলিম সম্রাট এবং শামীম রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমেদ মানিক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইমাম হাসান ইমাম, মহিন উদ্দিন, মাইনুদ্দিন আহমেদ সুজন, নুর ইসলাম (সবুজ) ও জাবেদ আহমেদ সজল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুর রহমান মিয়াজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফরিদ মানিক (মেম্বার) ও সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ হয়েছেন আহম্মদ করিম রুবেল, দপ্তর সম্পাদক তপু চন্দ্র নাথ, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম আজিম মিয়াজী, নারী বিষয়ক সম্পাদক ভিসি জাহানারা আক্তার, প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম রানা এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ হৃদয়। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এরশাদ বিন ফরায়েজী, কামরুল ইসলাম সজীব ও আজহারুল ইসলাম সৈকত। সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরুণদের দেশপ্রেম, সাহস এবং অনলাইনভিত্তিক আন্দোলনকে আরও গতিশীল করতেই এ কমিটি গঠন করা হয়েছে। তাদের বিশ্বাস— এই নেতৃত্ব আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার লড়াইয়ে শক্তিশালী ভুমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
