|
বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে স্থানীয়দের সড়ক অবরোধ
আব্দল্লাহ আল ফরহাদ
|
|
বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে স্থানীয়দের সড়ক অবরোধ ![]() বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে স্থানীয়দের সড়ক অবরোধ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে শত শত মানুষ রাস্তা অবরোধ করে টায়ার জ্বালান, ঠেলা গাড়ি ও ব্যারিকেড দিয়ে উচ্ছেদকারীদের পথ রুদ্ধ করেন। স্থানীয়রা দাবি করেছেন, উচ্ছেদ কার্যক্রম অবৈধভাবে চালানো হচ্ছে এবং এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও বসতি বিপন্ন হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন জনতার বাধার মুখে যেতে পারেনি। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উচ্ছেদ বন্ধ রেখে ফিরে যেতে বাধ্য হন। বিক্ষোভরত স্থানীয়রা জানান, এই উচ্ছেদ নিয়ে পুরো কক্সবাজারবাসী আতঙ্কে রয়েছে। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম চালানো জনজীবনকে বিপর্যস্ত করছে। এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না প্রশ্ন উঠছে।’ স্থানীয়রা নিরাপদভাবে বসতি ও উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
