|
নগরীর শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণের উপযোগী, নিরাপদ সড়ক চাই এর প্রতিবাদ আজ
এম রোমানিয়া খুলনা
|
![]() নগরীর শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণের উপযোগী, নিরাপদ সড়ক চাই এর প্রতিবাদ আজ আজ মঙ্গলবার বেলা ১১টায় রূপসা সেতুর পশ্চিম পাশে সিঁড়ির নিচের সড়কে এ কর্মসূচি পালিত হবে। একসঙ্গে এক যুগের কাজ শেষ করতে না পারায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড দেখানো হবে। কর্মসূচিতে খুলনার নাগরিক নেতাসহ সংশ্লিষ্ট এলাকার ছাত্র-জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নিসচার সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। এর আগে গত রবিবার বিকেলে মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। সভায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ নেওয়াজ, হুমায়ুন কবীর ও রোদেলা আক্তার রেশমী প্রমুখ। বক্তারা বলেন, “খুলনার অন্যতম ব্যস্ত রূপসা ট্র্যাফিক মোড় থেকে খানজাহান আলী (রূপসা) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দীর্ঘ ১২ বছরেও সংস্কার হয়নি। গর্ত আর ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় খুলনার এ দুই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের দাবিতে নিসচা খুলনা মহানগর শাখা দুই দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডুয়েটে নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
নানা সমস্যায় জর্জরিত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সময়মতো মেলে না অ্যাম্বুলেন্স চালকের দেখা
লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
