|
কুড়িগ্রামের উলিপুরে ওএমএস ডিলারের মাধ্যমে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির উদ্ধোধন
এম এইচ শাহীন, উলিপুর
|
![]() কুড়িগ্রামের উলিপুরে ওএমএস ডিলারের মাধ্যমে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির উদ্ধোধন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিসবাহুল হোসাইন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, দৈনিক আজ কালের খবর ও যুগের আলো পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক খালেক পারভেজ লালু,মতলেবুর রহমান, উলিপুর পৌর সভার সাবেক কাউন্সিলর কায়ছার আলী সহ আরো অনেকে। আটা বিতরণ কালে কাজির চক এলাকার মরিয়ম,মোসলেমা ও লায়লা আটা না পেয়ে আক্ষেপের সহিত বলেন চাহিদার তুলনায় আটা কম আসায় আমরা আটা না পেয়ে ঘুরে যাচ্ছি। আমাদের দাবি সরকার যেন জনগণের চাহিদা অনুযায়ী এ পয়েন্টে আটা বরাদ্দ দেন।তাহলে আর আমাদের মত অসহায় দরিদ্র মানুষজনকে আটা না নিয়ে ফিরে যেতে হবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
