|
গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর (আড়াইটা-সারে চারটা) থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর বোর্ডবাজার স্থানীয় মির্জাপুর সিএনজি স্টেশনে এসে জড়ো হন। ![]() গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে শোভাযাত্রা সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করে কার্যক্রম সমাপ্তি করেন দলটির মহানগর সভাপতি শওকত হোসেন ও সম্পাদক রনি। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিশাল আকারের জাতীয় ও দলীয় পতাকা শোভা পায় নেতা-কর্মীদের হাতে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি। এতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। ![]() গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে এতে আরো অংশ নেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি এএসএম নাঈম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কামাল উদ্দিন। এছারা কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী হোসেন, সম্পাদক আব্দুর রহিম মাতবর, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস সরকার, সম্পাদক বাবুল হোসেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন, সম্পাদক হারুন-অর রশিদ, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসিরুদ্দিনসহ নেতাকর্মীরা অংশিজন ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
