ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা
প্রকাশ: Monday, 1 September, 2025, 6:59 PM

মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা ও মাগুরায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে মাগুরার পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেবে মাগুরা জেলা পুলিশ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status