|
এবার বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলা শনিবার সকাল ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)-এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের দীর্ঘ আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করে। পরে তারা উপাচার্যসহ প্রায় আড়াইশ শিক্ষককে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত অবরুদ্ধ রাখে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ওই সময় হঠাৎ উপাচার্যের বাসভবনের দিক থেকে অর্ধশতাধিক বহিরাগত এসে তাদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ছাত্রীসহ কয়েকজন আহত হন। হামলার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং বিভিন্ন হল থেকে জব্বারের মোড়ে জড়ো হতে শুরু করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
