ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজের এক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Sunday, 31 August, 2025, 8:10 PM

চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজের এক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজের এক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন বিপ্লব (৩০) নামে এক যুবক। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় ভাটির দিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকায়।

নিহত বিপ্লব রমনা ইউনিয়নের সাতঘরি গ্রামের ছমছেল আলীর ছেলে। পেশায় তিনি একজন জেলে ছিলেন। প্রতিদিনের মতো রোববার দুপুরেও ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে ব্রহ্মপুত্র নদে নামেন তিনি। স্থানীয়দের ভাষ্যমতে, নদীতে জাল ফেলতে গিয়ে হঠাৎ করেই তীব্র স্রোতে পড়ে তলিয়ে যান বিপ্লব। সাথে সাথে অন্য জেলেরা ও এলাকাবাসী নেমে উদ্ধার তৎপরতা চালালেও তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নদীর ভাটির দিক থেকে তার মরদেহ ভেসে ওঠে।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিপ্লবের পরিবারসহ পুরো এলাকায়। স্থানীয়রা জানান, মৃত বিপ্লব পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সবাই হতবাক হয়ে পড়েছেন।

চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিখোঁজের এক ঘণ্টা পর বিপ্লবের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status