ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সাভার ও ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 May, 2026, 8:13 PM

সাভার ও ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার

সাভার ও ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিয়ের বিশেষ অভিযানে সাভার ও ধামরাই থেকে ১০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁ জা ও ২০০ পুড়িয়া হেরোইনসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার(১০ মে) সকালে ঢাকা জেলা উত্তর(ডিবি) গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,মাননীয় পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত শনিবার রাত ৯টার দিকে ধামরাইয়ের জয়পুরা এলাকায় অভিযান চালান।

এ সময় নাজমা (৪৩), পিতা-মো. মুস্তাজ মিয়া, মাতা-মোছা. জহিরুন, সাং-বাটুলিয়া, কালামপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপর অভিযানে,ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজতে থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার রাতে আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার উজিরপুর থানার ডহরপাড়া হাওলাদার বাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মেহেদী হাসান তুহিন (৩৪), আশুলিয়ার গাজীরচট কাঠালতলা মাঠ এলাকার মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার চন্ডিপুর এলাকার মৃত রজব আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২)।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা মারফত জেল হাজতে প্রেরন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status