ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁওয়ের সন্তান রাজিউর রহমান রাজুর ওপর বর্বরোচিত হামলা
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Sunday, 31 August, 2025, 9:00 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁওয়ের সন্তান রাজিউর রহমান রাজুর ওপর বর্বরোচিত হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁওয়ের সন্তান রাজিউর রহমান রাজুর ওপর বর্বরোচিত হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র রাজিউর রহমান (রাজু) যিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা তার উপর দুর্বৃত্তরা বর্বরোচিত হামলা চালিয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান উত্তেজনার মধ্যেই রাজুকে কুপিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। যার ফলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে রাজু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও সহপাঠীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।  তথ্যসূত্রে জানা গেছে। রাজুর দ্রুত সুস্থতা কামনা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status