ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বিএনপি নেতা অকুল চৌধুরী
জোবায়ের সোহাগ, শেরপুর
প্রকাশ: Sunday, 31 August, 2025, 5:30 PM

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বিএনপি নেতা অকুল চৌধুরী

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বিএনপি নেতা অকুল চৌধুরী

শেরপুরের শ্রীবরদী উপজেলার বিশিষ্ট সমাজকর্মী, শেরপুর জেলা বিএনপির সদস্য ও শ্রীবরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলকে সম্মানজনক 'মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়েছে। সমাজসেবা, মানবকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
 
শনিবার (৩০ আগস্ট) ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে 'মানবতার কল্যাণে মাদার তেরেসা' শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক 'মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল'।

 অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও মানবতার কল্যাণে ফজলুল হক চৌধুরী অকুলের নিরলস প্রচেষ্টা ও অবদানই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য করে তুলেছে। তার এই স্বীকৃতি ভবিষ্যত প্রজন্মকে সমাজসেবায় অনুপ্রাণিত করবে।
 
সম্মাননা পেয়ে ফজলুল হক চৌধুরী অকুল বলেন, দারুণ এক অনুভূতি মাদার তেরেসার মতো একজন ব্যক্তির সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status