|
গোপবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোপবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ রোববার (৩০ আগস্ট) দুপুরে আইন বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন করে তাদের শিক্ষক ড. রাজউদ্দিন রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মহেদী হাসান, রাফি, ইশতিয়া, রামিম হোসেন, শাহ মনিহাজ ও আব্দুর রহমান তানভীরসহ অনেকে বক্তব্য রাখেন। তারা তাদের শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
