|
নুরুর উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
|
![]() নুরুর উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ বিক্ষোভে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিকে আবারও একত্রিত হওয়ার বিকল্প নেই। জুলাই আন্দোলনে প্রথম সারির যোদ্ধা নুরের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ করছি। হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। এর আগে শুক্রবার রাত সারে ৮টায় রাজধানীর বিজয়নগর- কাকরাইলে নুরুল হক নুরের উপর হামলার পরপরই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগরীর গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা। শুক্রবার রাত ১০-১১ টা দীর্ঘ ১ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় মহাসড়ক আটকিয়ে প্রতিবাদ করেন নেতাকর্মীরা। প্রসংঙ্গত - রাজধানীর বিজয় নগরে শুক্রবার বিকেলে গণঅধিকার পরিষদ নেতাদের সাথে জাপা'র নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের লাঠি চার্জে মারাত্মক আহত হন গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুর। পরে তাকে আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়। ওই ঘটনার জেরে এ কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগরের নেতৃবৃন্দরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
