ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ফ্যাসিবাদের আমলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য: তারেক রহমান
মো: আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 30 August, 2025, 9:10 PM

ফ্যাসিবাদের আমলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য: তারেক রহমান

ফ্যাসিবাদের আমলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচারী বা ফ্যাসিবাদের আমলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখ যোগ্য। হামলা মামলা উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে কাজ করেছে। পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে।

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বতীকালীন সরকার রুপরেখা ঘোষণা করেছেন। বিভিন্ন ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের কর্মসংস্থান কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সকলের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়।

ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকেল ৩টায় নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে শুরু হয় প্রতিনিধি সমাবেশে তারেক রহমান আরও বলেন, বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐক্য সমন্বিত রাখার পাশাপাশি ভাষা সংস্কৃতি সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ, জাতীয় সংসদ এবং দলীয় ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অর্ন্তভুক্তি নিশ্চিত করা হবে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান বৃদ্ধির পাশাপাশি দেশি বিদেশী প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটানো হবে। নারী উদ্যোক্তাদের সুবিধা বৃদ্ধিসহ চাকরি সহজীকরণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে। রেইনবোর মানে হল সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়া। বাংলাদেশের ভবিষ্যত নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে। উগ্রবাদের কথা বলে তারা জাতিকে বিভক্ত করতে চায়। আমাদের দায়িত্ব হবে ঠিক যেমন ৭১ সালে জিয়াউর রহমান আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম করেছিলাম। আবারও একটা ভূখন্ডের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অধিকার প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র বড় জাতি ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।

প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে আরও বক্তব্য রাখবেন, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, আদিবাসী লেখক সঞ্জিব দ্রং, আদিবাসী মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র বর্মন, ট্রাইব্যুানাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপুল হাজংসহ অন্যরা।

সমাবেশে সমতল অঞ্চলে ১২টি জেলায় বসবাসরত ৩৪টি ভাষাভাষীর জাতিগোষ্ঠী অংশ গ্রহণ করেন। সাংগঠনিক সমাবেশ এবং মতবিনিময়কে ঘিরে সকাল থেকেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দরা ময়মনসিংহে আসতে শুরু করেন। পরে বিএনপির পক্ষ থেকে আদিবাসী নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status