ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Tuesday, 26 August, 2025, 6:31 PM

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে রাণীশিমুল ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে। 

এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিসে আসে না। এতেকরে  ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বানিয়াপাড়া এলাকার আবুল হাশেম, ভায়াডাঙ্গা দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম,  মোল্লাপাড়া এলাকার শামসুল হক ও আবুল হায়াত, ইউপি সদস্য মোস্তাক, মহিলা ইউপি সদস্য কল্পনা নাসরিন ও ছাহেরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,  দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবুজ হত্যার একাধিক চার্জসীটভূক্ত আসামী আওয়ামিলীগের ক্যাডার চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিস না করাতে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রকাশনের নিকট আহবান চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে অপসারণের দাবী জানাচ্ছি। এসময় ইউপি সদস্যসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status